Showing posts with label হুমায়ুন কবির. Show all posts
Showing posts with label হুমায়ুন কবির. Show all posts

অনুরোধ

হুমায়ুন কবির

একদিন যারা কাছে ছিল, ছিল প্রিয়
কালের প্রবাহে সিখ তাদির ভুলিও।
জীবনের বন্ধুর তরঙ্গাকুল পথে
হয়তো পথের বাঁকে দৃষ্টিপথ হতে
অকস্মাৎ চলে যায় - যেমনি সহসা
একদিন এসেছিল। নিশির তমসা
মুর্তিখানি হয়তো মুছিল অন্ধকারে।
তুমি থামিলে না - এলে রাত্রি পরপারে।

যারা ছিল প্রিয় একদিন, আজি তারা
কেবল মনের স্মৃতি ক্ষীণ - বস্তুহারা
দোহহীন প্রেত। স্মৃতির কঙ্কাল টানি
প্রেম নাহি বাঁচে, শুধু চিত্তে বাড়ে গ্লানি।
পুরাতন প্রেম যদি আজি ছায়া সম-
নামুক হৃদয় ছেয়ে বিস্মৃতির তম।

মেঘনায় ঢল

হুমায়ুন কবির

শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করি মাঠে চল,
এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল।
নদীর কিনার ঘন ঘাসে ভরা
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা
করিস না দেরি- আসিয়া পড়িবে সহসা অথই জল
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল।

এখনো যে মেয়ে আসে নাই ফিরে- দুপুর যে বয়ে যায়।
ভরা জোয়ারের মেঘনার জল কূলে কূলে উছলায়।
নদীর কিনার জলে একাকার,
যেদিকে তাকাই অথই পাথার,
দেখতো গোহালে গরুগুলি রেখে গিয়েছে কি ও পাড়ায়?
এখনো ফিরিয়া আসে নাই সে কি? দুপুর যে বয়ে যায়।

ভরবেলা গেলো, ভাটা পড়ে আসে, আঁধার জমিছে আসি,
এখনো তবুও এলো না ফিরিয়া আমিনা সর্বনাশী।
দেখ্ দেখ্ দূরে মাঝ-দরিয়ায়,
কাল চুল যেন ঐ দেখা যায়-
কাহার শাড়ির আঁচল-আভাস সহসা উঠিছে ভাসি?
আমিনারে মোর নিল কি টানিয়া মেঘনা সর্বনাশী।