Showing posts with label একটি কবিতার টুকরো. Show all posts
Showing posts with label একটি কবিতার টুকরো. Show all posts

একটি কবিতার টুকরো

অজিত দত্ত

মালতী, তোমার মন নদীর স্রোতের মতো চঞ্চল উদ্দাম;
মালতী, সেখানে আমি আমার সাক্ষর রাখিলাম |

জানি, এই পৃথিবীতে কিছুই রহে না;
শুক্ল কৃষ্ণ দুই পক্ষ বিস্তারিয়া মহা শূণ্যতায়
কাল-বিহঙ্গম উড়ে যায়
অবিশ্রান্ত গতি |

পাখার ঝাপটে তার নিবে যায় উল্কার প্রদীপ,
লক্ষ-লক্ষ সবিতার জ্যোতি |
আমি সেই বাউস্রোতে খ'সে-পড়া পালকের মতো
আকাশের নীল শূণ্যে মোর কাব্য লিখি অবিরত;
সে-আকাশ তোমার অন্তর,
মালতী, তোমার মনে রাখিয়াছি আমার সাক্ষর |